Nabadhara
ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জলাতঙ্ক নির্মূলে কাজ করি, খুলনায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

“জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২৮ সেপ্টেম্বর) খুলনায় পালিত হয়েছে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৫। খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দিবসটির সূচনা হয় সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। এতে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পশু চিকিৎসক, বিভিন্ন পশুপালক ও সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেন।

পরে সকাল সাড়ে ১০টায় খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সাহেদ মো. মনজুর আলম। বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. গোলাম হায়দার সভায় সভাপতিত্ব করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. মো. মুজিবুর রহমান, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পাবলিক হেলথ বিভাগের উপপরিচালক ডা. এ বি এম জাকির হোসেন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. স্বপন কুমার রায়, এবং খুলনা সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনূর জাহান।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম। আলোচনা পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. পেরু গোপাল বিশ্বাস। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভেটেরিনারি সার্জন ডা. সুমনা তানজুম পায়েল, খুলনা ভেটেরিনারি অফিসার ডা. সঞ্জয় বিশ্বাস, ডুমুরিয়ার প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম কবীর, দাকোপ উপজেলার ডা. বঙ্কিম কুমার হালদার, এবং একমির প্রতিনিধি ডা. কে এম জসীম উদ্দিন।

বক্তারা বলেন, জলাতঙ্ক একটি ভয়ংকর রোগ যা একবার সংক্রমিত হলে মৃত্যুর ঝুঁকি শতভাগ। তারা সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন এবং এ রোগ প্রতিরোধে সময়মতো টিকা দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা শেষে খুলনার পাওয়ার হাউজ মোড়ে অবস্থিত জেলা প্রাণিসম্পদ অফিসে পোষা কুকুর ও বিড়ালের জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। এতে শতাধিক পোষা প্রাণীকে বিনামূল্যে টিকা দেওয়া হয়।

উল্লেখযোগ্যভাবে, এ বছর খুলনা বিভাগের ১০টি জেলায় একযোগে দিবসটি পালিত হয়। মোট ৯ হাজার ১৫০ ডোজ জলাতঙ্ক টিকা বরাদ্দ দেওয়া হয়েছে। এটাই প্রথমবারের মতো পোষা কুকুর ও বিড়ালের জন্য ফ্রি টিকাদান কর্মসূচি চালু করা হয়েছে — যা জনসচেতনতা ও রোগ প্রতিরোধে এক বড় পদক্ষেপ বলে মন্তব্য করেছেন কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।