Nabadhara
ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় জুয়া খেলতে গিয়ে ১৮ জনের জেল

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় জুয়া খেলার সময় হাতেনাতে আটক ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দক্ষিণ রোলগেট এলাকার শাহিনের মুদি দোকানের পাশের একটি ঘরে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) কোয়ার্টার মাস্টার মো. জাকিরুল ইসলাম। এ সময় ভেড়ামারার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন উপস্থিত থেকে বিচার কার্যক্রম পরিচালনা করেন।

 

অভিযানের সময় আটকরা অপরাধ স্বীকার করলে প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ৪ ধারা অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামও জব্দ করে বিজিবি।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন— মিজানুর রহমান শাহিন (৫২), রাজন (৩১), আসাদুজ্জামান (৪৫), বিপুল (৩৮), কিরন (৩১), নাহেদ হাসান, ছোটন (২১), টিপু সুলতান (২৮), জুয়েল রানা (৩৩), আলীহিম (৩৮), রাজন (৩৮), আশরাফুল ইসলাম (৩৫), রাজা (৫২), বাস্তু (৫০), আসান বিশ্বাস (৫০), বাবু হোসেন (৩৮), জিল্লুর রহমান (৪২) ও রনি (৩৫)।

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন বলেন, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে তাদের আটক করা হয়। জুয়া ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।