Nabadhara
ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ছোট খাল খনন ও ভৈরব নদের দখল-দূষণ রোধে কঠোর নির্দেশ

যশোর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে ছোট ছোট খাল খনন এবং ভৈরব নদের জমি দখল ও দূষণ রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষে জেলা নদী রক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, “জেলায় যত ছোট ছোট খাল আছে সেগুলো খনন করতে হবে। খাল খনন ও সংস্কার করলে জলাবদ্ধতা দূর হবে, কৃষকরা জমিতে সেচ দিতে সুবিধা পাবেন।” তিনি আরও জানান, ভৈরব নদের জায়গায় ভবন বা স্থাপনা নির্মাণ শুরু হলে পানি উন্নয়ন বোর্ড ও পরিবেশ অধিদপ্তরকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভৈরব নদে নৌকা চালুর অনুমতি দেওয়ার কথাও জানান তিনি।

 

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী জানান, ভৈরব নদের শহরাংশের ২৭ কিলোমিটার ড্রেজিং করা হবে। এছাড়া চৌগাছা, ঝিকরগাছা, মণিরামপুর, কেশবপুর ও অভয়নগর—এই ৫ উপজেলার ১২টি খাল খননের জন্য মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

 

জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল হক বলেন, জেলখানার বর্জ্য ও ৫টি বেসরকারি ক্লিনিক ভৈরব নদ দূষণ করছে। ইতোমধ্যে ইবনে সিনা হাসপাতাল ভৈরব নদের তীরে নির্মাণের জন্য পাইলিং কাজ শুরু করেছে। জেলা প্রশাসক বিষয়টি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

 

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, “ভৈরব নদকে ঘিরে পার্ক এলাকায় প্রতিদিন মানুষ ভিড় করে। যদি নৌকা চালু হয় তবে ভ্রমণপিপাসু মানুষের আগ্রহ বাড়বে এবং দূষণও রোধ করা সহজ হবে।”

 

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন প্রমুখ। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।