Nabadhara
ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গ্রাম আদালতকে শক্তিশালী করতে কুলিয়ারচরে এভিসিবি-৩ প্রকল্পের পরিচালক

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পরিদর্শন করেছেন এভিসিবি-৩ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন পরিষদে এসে তিনি গ্রাম আদালত সংশ্লিষ্ট সচেতনতামূলক দেয়াললিখন দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চল যাই গ্রাম আদালতে” — এমন বার্তাগুলো সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।

তিনি পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোস্তফা কামাল কাজলকে ধন্যবাদ জানান এবং ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতকে আরও সক্রিয় ও কার্যকর রাখার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার, এভিসিবি-৩ প্রকল্পের জাতীয় প্রকল্প সমন্বয়ক বিভাষ চক্রবর্তী, প্রজেক্ট অ্যানালিস্ট মো. শাহাদাত হোসেন, ইপসা’র প্রকল্প সমন্বয়কারী ফারহানা ইদ্রিস, কিশোরগঞ্জ জেলা ম্যানেজার হাফিজা আক্তার, কুলিয়ারচর উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এডভোকেট মশিউর রহমান, স্থানীয় বিএনপি সভাপতি মো. মহসিন রানা, সাধারণ সম্পাদক হাফেজ মাসুদ আহমেদ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান খান, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

এর আগে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা পর্যায়ের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুরাইয়া আখতার জাহান। সভায় জানানো হয়, জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় গ্রাম আদালতে মোট ১,৬১৬টি মামলা দায়ের হয়, যার মধ্যে ১,৪১৯টি নিষ্পত্তি এবং ১,৩৬৬টি মামলার রায় বাস্তবায়িত হয়েছে।

নারীদের বিচারপ্রাপ্তির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে জানিয়ে বলা হয়, ৩০৫ জন নারী আবেদনকারীর মধ্যে ২৯৬ জনই ন্যায়বিচার পেয়েছেন।

সুরাইয়া আখতার জাহান বলেন, “গ্রাম আদালতের কার্যকারিতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। মামলার নথি হালনাগাদ রাখা, জনসচেতনতা বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ে পূর্ণাঙ্গ এজলাস গড়ে তোলার ওপর আমরা জোর দিচ্ছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।