মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের বয়ারখোলা গ্রামে মোঃ হালিম (১৬) নামে এক কিশোর পানিতে ডুবে মারা গেছে।
সে ওই গ্রামের জব্বার গাজীর ছেলে। সোমবার দুপুরে স্কুল সংলগ্ন ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সকালে খেলা করার উদ্দেশ্য খাকুন্দী মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আসে। সেখানে খেলা করার একপর্যায় হালিমের সহপাঠীরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে।
বেলা ১২ টার দিকে স্কুল মাঠের পাশে ডোবার মধ্যে হালিমকে ভেসে থাকতে দেখে তারা চিৎকার করে। এসময় স্থানীয়রা ছুটে এসে তাকে পানি থেকে তুলে দ্রæত স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের পরিবারের সদস্যরা জানান, হালিম ইপিলেপ্সি রোগী ছিল। তার চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় করার পরও সে ভালো হয়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

