Nabadhara
ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি সভাপতি সরদার জাহিদ

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
অক্টোবর ১, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)

কচুয়া উপজেলার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৪৩টি সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ। বুধবার (১ অক্টোবর) তিনি বিভিন্ন মন্দিরের সমস্যা শুনেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আর্থিক সহায়তা বিতরণ করেন।

পরিদর্শনকালে সরদার জাহিদ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের জনগণের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব আমাদের হাজার বছরের ঐতিহ্যের অংশ, যা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, সার্বজনীন উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার — এই মন্ত্রে আমরা বিশ্বাসী।”

তিনি আরও বলেন, “বিএনপি সব ধর্মের মানুষের পাশে রয়েছে এবং আমরা বিশ্বাস করি ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই সবাই মিলে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।”

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খান মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খান শহীদুজ্জামান মিল্টন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতাকর্মী ও পূজা উদযাপন কমিটির সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।