Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর বিভাগ বাস্তবায়নের দাবিতে পদযাত্রা ও গণসমাবেশ অনুষ্ঠিত

নাজিম বকাউল, ফরিদপুর 
অক্টোবর ১৬, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

নাজিম বকাউল, ফরিদপুর 

ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পদযাত্রা ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে এ কর্মসূচির সূচনা হয়।

 

পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গণসমাবেশে মিলিত হয়। এতে ফরিদপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ অংশ নেন।

 

গণসমাবেশে বক্তারা বলেন, ফরিদপুর বিভাগ গঠনের দাবি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটি এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি। দীর্ঘদিন ধরে এ দাবি ঝুলে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। বক্তারা দ্রুত ফরিদপুর বিভাগ ঘোষণার দাবি জানিয়ে বলেন, “সরকার দ্রুত বিভাগ বাস্তবায়ন না করলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।”

 

ফরিদপুর বিভাগ বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আবরার নাদিম ইতুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন, সাংবাদিক মফিজ ইমাম মিলন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, কাজী রিয়াজসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে প্রশাসনিক সংস্কার কমিশন কুমিল্লা ও ফরিদপুরকে পৃথক বিভাগ হিসেবে গঠনের সুপারিশ করে। চলতি বছরের সেপ্টেম্বরে প্রি-নিকার সচিব পর্যায়ের বৈঠকে ‘কুমিল্লা’ ও ‘ফরিদপুর’ নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বর্তমানে এটি নিকার সভার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

 

এমন প্রেক্ষাপটে ফরিদপুরকে দ্রুত বিভাগ হিসেবে বাস্তবায়নের দাবিতে স্থানীয় জনগণ অব্যাহতভাবে পদযাত্রা, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।