Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দাবি আদায়ের লক্ষে ও পুলিশের অমানবিক আচরণের প্রতিবাদে পলাশে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

শারমিন সুলতানা, নরসিংদী প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

শারমিন সুলতানা, নরসিংদী প্রতিনিধি

৩ দফা দাবি আদায়ের লক্ষে ও জাতীয় প্রেসক্লাবে শিক্ষকদের উপর পুলিশ হামলার প্রতিবাদ জানিয়ে নরসিংদীর  পলাশের সকল এমপি ভুক্ত শিক্ষক কর্মচারী বিক্ষোব মিছিল ও মানব বন্ধন করেন। আজ ১৬ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১১ টায় পলাশ উপজেলা শহীদ মিনার প্রাজ্ঞনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

এ সময় বিশেষ বক্তব্য রাখেন – ডাংগা উচ্চ বিদয়ালয়ের প্রধান শিক্ষক, আসাদুজ্জামান সিদ্দিকী, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ওবায়দুল রহমান তালুকদার, খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সেকান্দরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম প্রমুখ। বক্তারা জানান, দ্রব্যমূল্যের উর্দগতিতে এই স্বল্প ভাতা ও সীমিত সুযোগ সুবিধায় পরিবার পরিজনদের নিয়ে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে তারা অবহেলিত ও বঞ্চিত হয়ে আসছে বলে জানিয়েছেন। সেই সাথে অতি বিলম্বে দাবি আদায়ের আহবান জানান।

শিক্ষক কর্মচারীরা আরো বলেন, মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার তিন দফা দাবি বাস্তবায়নে আলোচনা ফলপ্রসূ না হলে এই কর্মবিরতি চলমান থাকবে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনার থেকে উপজেলা প্রধান ফটকের দিকে যাত্রা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।