Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ ১ যুগ আগের বিস্ফোরক আইনের মামলায় বিএনপির ১৬ নেতার খালাস

শারমিন সুলতানা, নরসিংদী প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

শারমিন সুলতানা, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় দীর্ঘ ১২ বছর পর বিএনপির ১৬ জন নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক খালেদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

 

মামলায় খালাসপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আলম মোল্লা, পলাশ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপণ, বিএনপি নেতা গোলাম মোস্তফা, কাউসার গাজী, সাখাওয়াত হোসেন মোল্লা, শাহরিয়ারুল ইসলাম সাকু, আবুল কালাম দুদু, চরসিন্দুর ইউনিয়ন বিএনপির সভাপতি আরজু ভূইয়া, উজ্জ্বল আকন্দ, ছাত্রদল নেতা আসলাম গাজী ও এম এ বাসেদসহ মোট ১৬ জন।

 

দীর্ঘদিন ধরে মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক বলে দাবি করে আসছিলেন আসামিপক্ষের আইনজীবীরা। আদালতের রায়ে খালাস পাওয়ার পর বিএনপি নেতাকর্মীরা বলেন, “অবশেষে সত্যের জয় হয়েছে, আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।