Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে কুপিয়ে যুবক খুন, এক অভিযুক্ত গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়া এলাকায় আল আমিন মোল্লা (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১২টার পর এ ঘটনাটি ঘটে। নিহত আল আমিন মোল্লা চরপাথালিয়া গ্রামের লায়েব আলি মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাগেরহাটের ফকিরহাট উপজেলার বারইপাড়া গ্রামের আসরাম শেখের ছেলে আল রাফি শেখ (১৯) কে হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আল আমিন পেশায় একজন গাড়িচালক ছিলেন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চরপাথালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দোলা পাম্প সংলগ্ন একটি গ্যারেজে গাড়ির কাজ করাচ্ছিলেন তিনি। এ সময় মোবাইল ফোন চার্জ দেওয়া নিয়ে আল রাফি শেখের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

পরে রাত ১২টার পর বাড়ি ফেরার পথে আল রাফি শেখের নেতৃত্বে ৪-৫ জন যুবক আল আমিনের পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।