জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি উপস্থিত থাকলে অনেক বেশি ভালো লাগতো বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, অনেক মাস ও সপ্তাহ যাবত আলোচনা করার পর আজ এক বিরাট অনুষ্ঠান হলো, জুলাই সনদের কন্টেন্ট ঠিক হলো। তবে এনসিপি এবং জুলাই অভ্যুত্থানকারীরা আজ অনুষ্ঠানে উপস্থিত থাকলে আমার আরও বেশি ভালো লাগত।
তিনি আরও বলেন, যেহেতু ঐকমত্য কমিশন আরও ১৫ দিন সক্রিয় থাকবে, সেহেতু তারা পরেও স্বাক্ষর দিতে পারবেন। সুতরাং সবাই মিলে করতে পারলে ব্যাপারটা আরও ভালো হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

