Nabadhara
ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে পররাষ্ট্র উপদেষ্টার আগমন উপলক্ষে বিদ্যুৎ বন্ধের তারিখ পরিবর্তন

শান্ত বণিক, নরসিংদী
অক্টোবর ২৫, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

শান্ত বণিক, নরসিংদী

নরসিংদী জেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের আগমনকে কেন্দ্র করে পূর্ব নির্ধারিত বিদ্যুৎ বন্ধের তারিখ পরিবর্তন করা হয়েছে।

আগে ঘোষিত ২৫ অক্টোবর ২০২৫ তারিখে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন শিবপুর ও দাসপাড়া ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ২৭ অক্টোবর ২০২৫, সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নরসিংদীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা গেছে, এদিন ৩৩ কেভি লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ এবং সড়ক ও জনপথ বিভাগের রাস্তা সম্প্রসারণের অংশ হিসেবে ঠিকাদার কর্তৃক লাইন স্থানান্তর কার্যক্রম পরিচালিত হবে।

এর ফলে চৌয়ালা সুইচিং স্টেশন হতে শিবপুর ও বাগহাটা ৩৩ কেভি ফিডার, মরজাল ইনকামিং ৩৩ কেভি ফিডার, বিসিক ৩৩ কেভি ফিডার, ইটাখোলা সুইচিং স্টেশন হতে মরজাল ও নারায়ণপুর আউটগোয়িং ৩৩ কেভি ফিডার, স্যামসাং ও ট্রান্সকম ৩৩ কেভি ফিডার, শিলমান্দী উপকেন্দ্রের শিলমান্দী, শিবপুর ও দাসপাড়া ১১ কেভি ফিডার, এবং বিসিক উপকেন্দ্রের বৈশাখী, সৈয়দনগর, পুটিয়া ১১ কেভি ফিডার বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।