Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলা

স্টাফ রিপোর্টার নড়াইল
অক্টোবর ৩০, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার নড়াইল

নড়াইলে চাঁদাবাজির অভিযোগ থানায় দেওয়ার পরের দিন এক মুদি দোকান ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৯অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আগদিয়া গ্রামের ব্যবসায়ী আসাদুল খন্দকারের বাড়িতে এ ঘটনা ঘটে।

সৌভাগ্যক্রমে কেউ হতাহত না হলেও পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সদর থানা পুলিশ পরিদর্শক মোঃ জামিল কবির রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়,গত ২৭অক্টোবর রাত আনুমানিক ৯ টার দিকে ব্যবসায়ী আসাদুলের মুঠোফোনে অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে। দ্বিতীয় দফায় ঘণ্টা খানেক পর আবারও ফোন করে চাঁদা না দিলে বোমা মারার হুমকি দেওয়া হয়। পরের দিন (২৮অক্টোবর) সদর থানায় আসাদুল একটি লিখিত অভিযোগ দায়ের করেন। চাঁদা না পেয়ে পরদিনই ব্যবসায়ীকে হুমকি দাতারা তার বাড়িতে ককটেল বোমা মেরে তাদের কথা রেখেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা জানান, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। শব্দ শুনে তারা আতঙ্কিত হয়ে দ্রæত ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি ব্যবসায়ী আসাদুলের বাড়ির একপাশে ককটেল বিস্ফোরণ ঘটেছে।

বিস্ফোরণের চিহ্ন তখনো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তারা সঙ্গে সঙ্গে আসাদুলকে থানায় যোগাযোগ করার পরামর্শ দেন। পরে জানা যায় তিন দিন আগে অজ্ঞাত ব্যক্তিরা ফোনে আসাদুলের কাছে চাঁদা দাবি করেছিল।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বৃহস্পতিবার (৩০অক্টোবর) দুপুরে বলেন,ঘটনাটি সম্পর্কে জিডি করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি, তবে খুব শিগগিরই দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।