Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জ উপজেলা গণধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. সিরাজুল ইসলাম

সাইফুল ইসলাম বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি
নভেম্বর ৬, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সাইফুল ইসলাম বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলা গণধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. সিরাজুল ইসলাম। গত ৬ নভেম্বর বরিশাল জেলা গণধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাবুগঞ্জ উপজেলা গণধিকার পরিষদের নবনির্বাচিত সভাপতি মো. রানা আহম্মেদকে সম্প্রতি বরিশাল জেলা গণধিকার পরিষদের সহ-সভাপতি পদে পদায়ন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলামকে বাবুগঞ্জ উপজেলা গণধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মো. সিরাজুল ইসলাম বাবুগঞ্জ উপজেলা গণধিকার পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।

মো. সিরাজুল ইসলাম বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের সন্তান। তিনি জাহাঙ্গীরনগর ইউনিয়নে অবস্থিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর এই দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছেন উপজেলা গণধিকার পরিষদের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।