Nabadhara
ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে জহির উদ্দিন স্বপনকে সমর্থনে সংবাদ সম্মেলন

Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি 

বরিশার-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য গৌরনদীতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শুক্রবার ( ১৪ নভেম্বর ) সকালে টরকী বন্দরে বার্থী ভবনে সাংবাদিক সম্মেলণের আয়োজন করেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রবীন বিএনপি নেতা আলহাজ¦ আবুল হোসেন মিয়া।

বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলণ করে আবুল হোসেন মিয়া লিখিত বক্তব্যে বলেন, গত চার দশক যাবত আমি বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। আমি যতদিন বেঁচে থাকবো বিএনপি’র সাথেই থাকবো। বরিশাল-১ আসনে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

তাই আমার নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনসাধারণকে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানাই। আগামী নির্বাচনে জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে দলকে শক্তিশালী করে জনগনের আশা আকাঙ্খা বাস্তবায়নে আমার সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করছি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, জেলা বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপি’র সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, বর্তমান ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান খোকন, হারুন হাওলাদার, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শামীম খলিফা, সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি জাকির হোসেন রাজা, নারী নেত্রী তাসলিমা বেগম, তানিয়া আক্তার, টরকী বন্দর বনিক সমিতির কোষাধ্যক্ষ বিএনপি নেতা অলিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী কালাম, সাবেক ছাত্র নেতা আব্দুল হাকিম সিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।