রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন এ.বি.এম. সারোয়ার রাব্বী। মঙ্গলবার (২ ডিসেম্বর) তেরখাদা উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
রোববার (৩০ নভেম্বর) খুলনা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আ.স.ম জামশেদ খোন্দকারের কাছে যোগদানপত্র দাখিল করেন তিনি।
৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বী তেরখাদায় যোগদানের আগে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা) হিসেবে কর্মরত ছিলেন।
তিনি বলেন, “সবার সহযোগিতায় এ উপজেলাকে আরও সমৃদ্ধ করতে আমি বদ্ধপরিকর। তেরখাদা উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তেরখাদা উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণি ও পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি।”
তার দায়িত্ব গ্রহণকে তেরখাদার জনগণ স্বাগত জানিয়েছে এবং আশাবাদ প্রকাশ করেছে যে, তার নেতৃত্বে উপজেলা প্রশাসন আরও কর্মদক্ষ ও জনমুখী হবে।

