Nabadhara
ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ৩, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মচারীরা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার থেকে সারাদেশের মতো হোসেনপুরেও এই কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা কর্মবিরতি পালন করে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।

জানা যায়, প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন ও দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ পরিবার পরিকল্পনা কর্মচারী সমিতি হোসেনপুর শাখার সদস্যরা এ কর্মসূচি পালন করছেন। তারা জানিয়েছেন, আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত টানা কর্মসূচি চলবে। পাশাপাশি ৬-১১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সেবা সপ্তাহ বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা।

হোসেনপুর পরিবার পরিকল্পনা কর্মচারী সমিতির সভাপতি অপু কুমার মোদক ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, “দীর্ঘদিন ধরেও দাবি বাস্তবায়ন না হওয়ায় মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই আমাদের এই কর্মবিরতি চলছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি পালন করা হবে।”

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক শিবলী সারোয়ার, আব্দুল্লাহ আল ফারুক, পরিবার কল্যাণ সহকারী তামান্না, ফাতেমা তুজ্‌ তোহরা ও পারভীন বেগম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।