স্টাফ রিপোর্টার, চিতলমারী
নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে চিতলমারীতে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (০৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মীরা চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মবিরতি পালন করেন।
এসময় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক প্রদীপ বিশ্বাস, রূপক হীরা, পরিবার কল্যাণ সহকারী সম্পা খানম প্রমুখ।
কর্মবিরতির কারণে উপজেলার জন্মনিয়ন্ত্রণ সেবা কার্যক্রম, শতভাগ দম্পতির জন্মনিয়ন্ত্রণ কর্মসূচি, বাড়ি বাড়ি গিয়ে সেবা প্রদানসহ কিশোর–কিশোরী সেবা কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তি সৃষ্টি হয়েছে।
কর্মবিরতিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং পরিবার কল্যাণ সহকারীবৃন্দ অংশগ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

