Nabadhara
ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনের শিকার নিষিদ্ধ, ‎৫টি নৌকাসহ ১০ জেলে আটক

সোহেল রানা বাবু, ‎বাগেরহাট প্রতিনিধি
ডিসেম্বর ৩, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, ‎বাগেরহাট প্রতিনিধিম

‎সুন্দরবনের শরণখোলা রেঞ্জের অভয়ারণ্যের শিকার নিষিদ্ধ খালে মাছ ধরার সময় ১০ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় জব্দ করা হয়েছে জালসহ ৫টি নৌকা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় আটক জেলেদের মধ্যে ৮ জনের বাড়ী খুলনার কয়রা ও দুইজনের বাড়ী বাগেরহাটের শরণখোলা উপজেলায়।

‎বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী এতথ্য নিশ্চিত করে আরো জানান, সুন্দরবনের অভয়ারণ্যের নদী-খালে সারা বছরই মাছ শিকার নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে মঙ্গলবার সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের অভয়ারণ্যের চান মিয়ার খালে তিনটি নৌকাসহ ৬ জেলে ও কালা মিয়ার খালে দুটি নৌকাসহ ৪ জেলেকে আটক করে বনরক্ষীরা।

‎আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের বাগেরহাট আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান ডিএফও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।