তালা(সাতক্ষীরা) প্রতিনিধি
তালা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা তারেক হাসানের সাথে জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার নায়েবে আমির ডা. মাহমুদুল হক, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা যুব জমায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান, মতিউর রহমান প্রমুখ।
সাক্ষাৎকালে উভয়েই তালাকে একটি সুখী, সমৃদ্ধশালী, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। অবহেলিত এ জনপদকে সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রশাসন ও রাজনৈতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

