Nabadhara
ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল-২ আসনে জামায়াত প্রার্থী বাচ্চুর গণসংযোগ

স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ৩, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আতাউর রহমান বাচ্চু গণসংযোগ করছেন।

বুধবার (৩ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনাল চত্বর ও জেলা হাসপাতাল মার্কেটে গণসংযোগ করেন তিনি।

এ সময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নড়াইল-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আতাউর রহমান বাচ্চু বলেন,দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে নির্বাচনী এলাকার সবপ্রান্তে গণসংযোগ করেছি। সর্বত্র ঘুরে ভোটারদের মন বোঝার চেষ্টা করেছি।

অতীতেও নড়াইল-২ আসনে জামায়াতের ভোটার ও জনবল শক্তি ছিল। এখন সেই দৃশ্যপট আরও শক্তিশালী হয়েছে। বিগত ১৬ বছরে বিভিন্ন হামলা-মামলা নিয়েও গণমানুষের মাঝে থাকার চেষ্টা করেছি।

তবে, বাধার কারণে সর্বত্র যেতে পারিনি। ৫ আগস্ট পরবর্তী সময় থেকে সবসময় মানুষের কাছাকাছি থেকেছি। আশা করছি নড়াইল-২ আসনের ভোটাররা জামায়াতের প্রার্থীকে বেছে নিবেন ইনশাআল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।