স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের নড়াগাতীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়ের হলে অভিযুক্ত নাঈম শেখ (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নাঈম শেখ নাড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের বোয়ালচর গ্রামের মামুন শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে,নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের একটি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ভুক্তভোগী গৃহবধূর স্বামী জাহাজে চাকরি করেন। তিনি একমাত্র সন্তান নিয়ে নিজ বাড়িতেই থাকতেন। সোমবার (১ডিসেম্বর) রাতে ওই গৃহবধূ কে বাড়িতে গিয়ে একা পেয়ে তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় মঙ্গলবার (২ডিসেম্বর) রাতে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে নাঈম শেখ কে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরে রাতেই নড়াগাতী থানা পুলিশের একটি দল খুলনা জেলার খালিশপুর থানার মুজগুন্নি আবাসিক এলাকা থেকে অভিযুক্ত নাঈম কে গ্রেফতার করে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বুধবার সন্ধ্যায় বলেন, মামলা দায়েরের পর দ্রæততম সময়ের মধ্যে অভিযুক্ত কে গ্রেফতার করা হয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

