Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা

জয়পুরহাট প্রতিনিধি
ডিসেম্বর ৪, ২০২৫ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২৫ (৬–১১ ডিসেম্বর) উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান,

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার নাজনীন আক্তার ডেজি,কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশিদুল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা আজমা বেগমসহ প্রমুখ। সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, সেবা প্রদানকারী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিতকরণ, পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।

স্বাগত বক্তব্য উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন পরিবার কল্যাণ সেবা বিস্তারে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ের সক্রিয় অংশগ্রহণ ও সমন্বিত প্রচেষ্টাই কাঙ্ক্ষিত সফলতা নিশ্চিত করতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।