হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায়”নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই,ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন,মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পালের সভাপতিত্বে ও জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী মো.আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলন।
এ সময় উপস্থিত ছিলেন,কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.এস এম খালিদ সাইফুল্লাহ,প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ,মৎস্য অফিসার মোছা.রুজিনা পারভীন,যুব উন্নয়ন অফিসার আশিষ কুমার ঘোষ,পল্লী উন্নয়ন অফিসার প্রহ্লাদ কুমার কুন্ডু,একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম,দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী মো.আসির উদ্দীন প্রমুখ।

