রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রাজধানী টেলিভিশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।
নগরীর ২৬নং ওয়ার্ড কমিউনিটি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজধানী টেলিভিশন খুলনা ব্যুরো প্রধান মো. এম রোমানিয়া। প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জাসাস সদস্য–সচিব কাজী আব্দুল জলিল, সোনাডাঙ্গা থানা বিএনপি মহিলা দলের সাধারণ সম্পাদিকা মুন্নি জামান, ২৬নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি মনোয়ারা সুলতানা কাকলি এবং খুলনা কাজী অফিসের পরিচালক মো. সাচ্চু কাজী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খুব অল্প সময়ে রাজধানী টেলিভিশন দর্শকদের কাছে আস্থা অর্জন করেছে। তিনি আরও বলেন, দেশের গণমাধ্যমকর্মীরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। রাজনীতি বিভাগে সম্মাননা গ্রহণ করেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন এবং খুলনা–১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আমির এজাজ খান। সাংবাদিকতা বিভাগে সম্মাননা দেওয়া হয় দৈনিক খুলনা অঞ্চলের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান মিলটন, দৈনিক মানবজমিনের ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম এবং দৈনিক যায়যায়দিনের খুলনা ব্যুরো প্রধান মো. আতিয়ার রহমানকে। ব্যবসা বিভাগে সম্মানিত হন কেসিসির ঠিকাদার মো. ফোরকান শিকদার। সামাজিক সেবা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয় খুলনা মহানগর কাজী সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ সাচ্চুকে।
সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা রাজধানী টেলিভিশন পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন আয়োজনকে সময়োপযোগী ও অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেন।

