Nabadhara
ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ-৪ লড়বেন স্বতন্ত্র প্রার্থী জাকেরীন

একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২৫ ৯:২২ পূর্বাহ্ণ
Link Copied!

একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দেওয়ান জয়নুল জাকেরীন।

মঙ্গলবার রাত ৯টায় পৌর শহরের তেঘরিয়া নিজ বাসভবন প্রাঙ্গণে মতবিনিময় সভায় রায়হান আলীর সভাপতিত্বে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তিনি এই ঘোষণা দেন। এ সময় জাতীয়বাদী দল বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এলাকার স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আমার প্রতি জনপদের মানুষের বিশ্বস ও আস্থা আছে, সেজন্য আমি মানুষের পাশের থাকার প্রতিজ্ঞা নিয়েছি উল্লেখ করে মতবিনিময় সভায় জাকেরীন বলেন, আমার জীবনের বাকী দিনগুলি আমি জনগণের সাথে থাকতে চাই, জনগণের জন্য কাজ করতে চাই। সেজন্য আপনাদের অকুন্ঠ সমর্থনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, আমাদের এলাকায় (সুনামগঞ্জ— বিশ্বম্ভরপুর) কাঙ্খিত যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। অবকাঠামোসহ সার্বিক উন্নয়য়নের দিক দিয়ে দেশের ৬৪ জেলার মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে সুনামগঞ্জ। আমরা এর পরিবর্তন চাই, বৈষম্যের নিরসন চাই। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সহ সার্বিক বিষয়ে আমি সুনামগঞ্জকে এগিয়ে নিতে চাই। সুনামগঞ্জের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেজন্য সন্ত্রাস—চাঁদাবাজমুক্ত ও সম্প্রীতির সুনামগঞ্জ চাই, আর এজন্যই আমি নির্বাচন করতে চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।