Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় বেগম জিয়ার সুস্থতায় দোয়া মোনাজাত ও কম্বল বিতরন

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ডিসেম্বর ১১, ২০২৫ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় কাঠালিয়া উপজেলার কচুয়ায় রুবেল সমাজ কল্যান যুব ও ক্রীড়া সংঘের আয়োজনে নিজস্ব কার্যালয় প্রতিবছরের ন্যায় এ বছরও কম্বল বিতরন করা হয়।

শৌলজালিয়া ইউনিয়নের ১ হাজার নারী-পুরুষদের মাঝে এ কম্বল বিতরন করা হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি -১ রাজাপুর কাঠালিয়া আসনের বিএনপির দলীয় প্রার্থী মোঃ রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি হিসেবে দোয়া মোনাজাতে অংশ নেন। পরে প্রধান অতিথি শীতবস্ত কম্বল দুঃস্থদের হাতে তুলে দেন।

রুবেল সমাজ কল্যান যুব ও ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আতিকুর রহমান রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিবিকেপি কমিউনিটি হাসপাতালের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান লায়ন এম এ খালেক, রুবেল সমাজ কল্যান ওযুব ও ক্রীড়া সংঘের উপদেষ্টা সালমান খান বিপ্লব।

এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান ও মোঃ ছিদ্দিুকুর রহমানসহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।