Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুমকিতে গণ দোয়া ও মোনাজাত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
ডিসেম্বর ১১, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় পটুয়াখালীর দুমকিতে এক গণ মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী -১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির বর্ষীয়ান নেতা এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। মঞ্চে আরও উপস্থিত ছিলেন: পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। সাবেক যুবদল সভাপতি মাকসুদ আহমেদ পান্না। সাবেক ছাত্র নেতা তৌফিক আলী খান কবির।

এছাড়াও, বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

দোয়া মাহফিলে বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। এসময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, দ্রুত সুস্থ হয়ে তিনি যেন আবারও দেশ ও দলের নেতৃত্বে ফিরে আসতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।