Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নফল নামাজ ও দোয়া

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ডিসেম্বর ১১, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দুই রাকত নফল নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ আছর উপজেলার তারাগুনিয়া হাইস্কুল ফুটবল মাঠে এ নফল নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নামাজ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজসহ দৌলতপুর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

তারাগুনিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. ফারুক হোসেন দুই রাকাত নফল নামাজ ও দোয়া পারিচালনা করেন। নামাজ ও দোয়া অনুষ্ঠানে দৌলতপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী এবং সাধারণ মুসল্লিরা অংশ নেয়। দোয়া অনুষ্ঠানে বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।