এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
সাতক্ষীরার তালায় নবাগত জেলা প্রশাসক আফরোজা আখতার সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিজুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি এম. এ. হাকিম, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন, সাংবাদিক আকবর হোসেন, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাকিবুল ইসলাম রাকিব, মীর্জা সাকিব প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুধীজন।
অফিস কার্যক্রমের পাশাপাশি নবাগত জেলা প্রশাসক আফরোজা আখতার উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
সভায় তিনি সুধীজনদের কাছে সাতক্ষীরার সামগ্রিক উন্নয়ন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি উপস্থিতদের মতামত গ্রহণ করে সাতক্ষীরার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

