জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে আশাশুনির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বড়দল ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি উত্তর বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় ইউএনও জানান, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত ভোট কেন্দ্রগুলোর সামগ্রিক প্রস্তুতি যাচাই করা হচ্ছে। তিনি কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, কক্ষ বিন্যাস, ভোটগ্রহণের পরিবেশ, ভোটের উপকরণ সংরক্ষণ কক্ষ এবং প্রবেশপথের সুবিধা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ ও বড়দল ইউনিয়ন পরিষদের সচিব মনজুর আলম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

