কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় প্রয়াত প্রধান শিক্ষক সরদার বজলুর রহমানের স্মরণে দোয়া ও ইসলামিক জলসা অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর পদ্মনগর ইজারা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করেন সরদার ফজলুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সরদার জাহিদ।
জোহরের নামাজের পর অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের মহাপরিচালক হযরত আল্লামা শাহ সালাহউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক আহবায়ক ও বর্তমান জেলা সদস্য এম এ সালাম, জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম তৌহিদুল ইসলামসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।
প্রধান অতিথি অনুষ্ঠানের শেষে নিহত বজলুর রহমানের কবর জিয়ারত করেন। এসময় তিনি সরদার বজলুর রহমান হাফিজী মাদ্রাসা ও এতিমখানারও পরিদর্শন করেন।

