Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আহমেদ সিফাত, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
ডিসেম্বর ১১, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

আহমেদ সিফাত, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জ জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা কুলিয়ারচর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজিতপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আদনান আখতার, উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা আমির মাওলানা রফিকুর রহমান, কমিউনিস্ট পার্টির উপজেলা সভাপতি ডাঃ এম হাবিল বাঙালি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টুসহ রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা মাদক নির্মূল, আইনশৃঙ্খলা, উন্নয়ন কার্যক্রম এবং সেবার মানোন্নয়নসহ বিভিন্ন স্থানীয় সমস্যা ও প্রস্তাব নিয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা সকল বক্তব্য মনোযোগের সঙ্গে শুনেন এবং এসব বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, “কুলিয়ারচরের সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সকল অংশীজনের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। প্রশাসন নাগরিক সেবায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে।”

সভা শেষে উপস্থিত সবাই নবনিযুক্ত জেলা প্রশাসককে শুভেচ্ছা জানান এবং কুলিয়ারচরের উন্নয়নকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।