Nabadhara
ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় সিজেডএম এর উদ্যোগে দরিদ্রদের মাঝে কম্বল বিতরন

নওগাঁ প্রতিনিধি
ডিসেম্বর ১৩, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সদর উপজেলার তিলকপুরে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ফতেপুর গ্রামের ৫ শ জন অসহায় ও দরিদ্রদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

জানা যায়, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত মোট ৭১টি জীবিকা উন্নয়ন প্রকল্প/জীবনমান উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় জীবিকা উন্নয়ন কেন্দ্র তিলকপুর-১ প্রকল্পের অধীনে ফতেপুর গ্রামের ৫শ টি অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণের কার্যক্রম করে।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিজেডএম হেড অফিসের মনিটরিং ও ইভালোয়েশন বিভাগের এজিএম শহিদুল হাসান ও উত্তর পশ্চিম জোনের এরিয়া ম্যানেজার মো. মিজানুর রহমান ও প্রকল্প স্টাফবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।