Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটের গাংনী ইউপিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে চলেছেন শিকদার উজির

MEHADI HASAN
অক্টোবর ২১, ২০২১ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটের গাংনী ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে ইউপি নির্বাচনে অংশ নেওয়া একক চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। আজ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া  চেয়ারম্যান প্রার্থী হলেন মোল্লাহাট উপজেলার কৃষকলীগের সভাপতি গাংনী ইউপির  বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শিকদার উজির আলী। তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের একক প্রার্থী।

উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রবীর কুমার মল্লিক  নবধারা কে বলেন, আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) প্রার্থীদের  মনোনয়নপত্র  যাচাই বাচাই করা হয়। যাচাই বাচাই শেষে উপজেলার  গাংনী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে শুধুমাত্র শিকদার উজির আলী  একক প্রার্থী  হিসেবে নৌকা প্রতিকের মনোনয়ন জমাদেন এবং তাঁর মনোনয়ন যাচাই বাচাই করে বৈধ ষোষণা করা হয়। আগামী ২৭ অক্টোবর প্রতিক বরাদ্দের দিন তাকে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান ঘোষণা করা হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আরও জানান, গাংনী  ইউনিয়নে ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৩ জন এবং ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।  মনোনয়নপত্র যাচাই বাচাই শেষে সকল প্রার্থীদের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

আগামী ২৭ অক্টোবর  প্রার্থীদের প্রতিক বরাদ্দ এবং ১১ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।