Nabadhara
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুড়িতে কম উপস্থিতিতে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা/২৫ খালিয়াজুড়ি উপজেলা সদরের দুইটি কেন্দ্রে ১৫ এপ্রিল রোজ বুধবার বেলা ১০’০০ ঘটিকায় শুরু হয়।

জানা যায়, খালিয়াজুড়ি উপজেলায় ৬৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির রেজিষ্ট্রেশনকৃত মোট শিক্ষার্থী সংখ্যা ১৬৮২ জন। এর মধ্যে বালক ১৮০ জন এবং বালিকা ২৪৬ জন সহ মোট ৪২৬ জন শিক্ষার্থী ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা অংশ গ্রহণ করার জন্য রেজিষ্ট্রেশন করা হলেও বালক ৮০ জন বালিকা ১৩৮ জনসহ মোট ২১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ না করে অনুপস্থিত রহিয়াছে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজিমেল কদর জানিয়েছে।

তিনি আরো জানান, খালিয়াজুড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, কেন্দ্র সচিব অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিত বর্মণ, হল সুপার প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র সরকার এবং উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ মোক্তার হোসেন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে পরীক্ষায় দায়িত্বে নিয়োজিত আছে।

তাছাড়া সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে, কেন্দ্র সচিব অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর দত্ত রায়, হল সুপার প্রধান শিক্ষক হুমায়ূন কবির চৌধুরী ও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু রায়হান ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে পরীক্ষার দায়িত্বে নিয়োজিত আছে।

দীর্ঘদিন পর সারাদেশের ন্যায় খালিয়াজুড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিতির হার ৪৯% হলেও সুষ্ঠু ভাবে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে দায়িত্বরত কেন্দ্র সচিব, হল সুপার ও ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ জানিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, তিনি প্রাথমিক বৃত্তি পরীক্ষা/২৫ এর কেন্দ্র গুলো পরিদর্শন করেছেন। শিক্ষার্থীর উপস্থিতি সন্তোষজনক না হলেও সুষ্ঠু ভাবে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি প্রাথমিক শিক্ষা অফিসার আজিমেল কদর ও দায়িত্বরত সকল কর্মকর্তা এবং প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক গণকে নির্দেশ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতিভোষণ দাস, কেন্দ্র সচিব, হল সুপারসহ দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।