Nabadhara
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় বিরামপুরে নিভে গেল চার জীবন, একসাথে জানাজায় শোকের ছায়া

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

অকাল মৃত্যুর নির্মম বাস্তবতায় একসাথে চারজনের জানাজা অনুষ্ঠিত হওয়ায় বিরামপুর ও আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিস্থিতি। স্বজন হারানোর বেদনায় সাতটি পরিবারে চলছে আহাজারি, আর স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে শোকের পাশাপাশি ক্ষোভের সুর।

বুধবার(১৫ এপ্রিল) সকাল ৯টায় দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় তালিমুল কোরআন একাডেমি মাঠে একসাথে চারজন নিহতের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। হৃদয়বিদারক এই দৃশ্য দেখতে ভিড় করেন শত শত মানুষ। স্বজনদের আহাজারি আর নিস্তব্ধতায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আনিসুর রহমান, জেলা সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য আনোয়ারুল ইসলাম,জোতবানী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন উপজেলা জামায়াতের আমীর হাফিজুল,ইউপি সদস্য মকছেদুল ইসলাম,স্থানীয় বীর মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের এলাকাবাসী।

জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা বলেন, এ ধরনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, নিহতরা সবাই নিম্ন আয়ের পরিশ্রমী মানুষ ছিলেন—কেউ কৃষিকাজ, কেউ দিনমজুরির মাধ্যমে পরিবার চালাতেন। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবারগুলো চরম অনিশ্চয়তায় পড়ে গেছে। তাই সরকারের কাছে দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দাবি জানান তারা।

একই সাথে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানানো হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।