Nabadhara
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হালখাতায় গ্রাহকদের ভিড়, নওগাঁ রাকাবে প্রথম দিনেই ৫ লাখ টাকা আদায়

নওগাঁ প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে ও পহেলা বৈশাখের আমেজে নওগাঁয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর দুই দিনব্যাপী ‘বৈশাখী মেলা ও শুভ হালখাতা-১৪৩৩’ শুরু হয়েছে। বুধবার সকালে রাকাব নওগাঁ শাখায় ফিতা কেটে ও মিষ্টিমুখের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

ব্যাংক সূত্রে জানা গেছে, রাকাব নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার শুভ উদ্বোধন করেন। এই বিশেষ কর্মসূচি চলবে আগামীকাল ১৬ এপ্রিল পর্যন্ত।

উদ্বোধনী দিনেই ব্যাংকের প্রতি গ্রাহকদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। জোনাল ব্যবস্থাপকের উপস্থিতিতে এদিন সরাসরি ৫ লক্ষ টাকা শ্রেণীকৃত ঋণ আদায় করা হয়। বকেয়া ঋণ পরিশোধ করে গ্রাহকরা তাদের হিসাব হালনাগাদ করলে ব্যাংকের পক্ষ থেকে তাদের ফুল ও মিষ্টি দিয়ে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জোনাল ব্যবস্থাপকের সাথে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জোনের জোনাল অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নওগাঁ শাখার শাখা ব্যবস্থাপক মোঃ শাহীন আলম ও শাখার সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জোনাল ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন বলেন, হালখাতা আমাদের আবহমান বাংলার ঐতিহ্য। আমরা চাই গ্রাহকদের সাথে ব্যাংকের সম্পর্ক আরও সুদৃঢ় হোক। বকেয়া ঋণ আদায়ের মাধ্যমে ব্যাংক যেমন গতিশীল হয়, তেমনি নিয়মিত ঋণ পরিশোধের মাধ্যমে গ্রাহকগণও পুনরায় নতুন ঋণ সুবিধা গ্রহণের সুযোগ পান।

উল্লেখ্য, বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এই হালখাতা ও বৈশাখী মেলার মাধ্যমে প্রান্তিক কৃষকদের ব্যাংকিং সেবার আওতায় আনা এবং খেলাপি ঋণ কমিয়ে আনার বিশেষ উদ্যোগ নিয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।