Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক উপলক্ষে সংবাদ সম্মেলন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৬ ৯:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে দোহাজারী নাগরিক কমিটি’র অভিষেক ও নব-নির্বাচিত চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ এর সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৭টায় উপজেলার দোহাজারী পৌরসভার সাঙ্গু কনভেনশন হলে দোহাজারী নাগরিক কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা হয়।

১৮ এপ্রিল দিনব্যাপী দোহাজারী সাঙ্গু কনভেনশন হলে নব গঠিত কমিটির অভিষেক ও নব-নির্বাচিত চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদকে সংবর্ধনা দেওয়া হবে।

এ উপলক্ষ্যে মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন দোহাজারী নাগরিক কমিটির সভাপতি মোহাম্মদ আলী আকবর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোহাজারী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সহ-সভাপতি পৌরসভার সাবেক মেয়র লোকমান হাকিম, জানে আলম, প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্তী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।