Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ব্যবসায়িকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৬ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি


‎রাজশাহীর পুঠিয়া পৌরসভার কাউন্সিল বাজারে চাঁদার টাকা না পেয়ে মুদি দোকানী মামুনুর রশিদ জুয়েলকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে এই ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে মামুনুর রশিদ জুয়েল প্রতিদিনের মতো আজ সকালে দোকান খুলে বসেন। এসময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে মাইনুল দোকানে প্রবেশ করে নেশা করার জন্য চাঁদা দাবি করে।

জুয়েল চাঁদা দিতে অস্বীকার করলে মাইনুলের সাথে তার কথা কাটাকাটি ও পরে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মাইনুল ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। এতে জুয়েল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই স্থানীয় জনতা মাইনুলকে ধাওয়া করে আটকে গণধোলাই দিয়ে দোকানের খুঁটির সাথে বেঁধে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।