মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়নের রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাউসার আহমেদ ৫ম শ্রেণির শিক্ষার্থী মুগ্ধ তাং (১১) কে ১১ মে দুষ্টামির জন্য শাসন করিলে আহত মুগ্ধ কে হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, সহকারী শিক্ষক কাউসার আহমেদ ২০২৪ ইং সনে রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। তিনি নিয়মিত ভাবে শিক্ষক হিসাবে কর্মরত আছেন। বিগত ১১ মে রোজ সোমবার বেলা আনুমানিক ১২’৩০ মিনিটের সময় মুগ্ধ তাং তার বন্ধুদের সাথে খেলার চলে দুষ্টামি করছিল।
তখন ঐ শিক্ষক তাকে দুষ্টামির মধ্যে থেকে শাসন করিতে গিয়ে হাতে থাকা ছোট পানির বোতল দিয়ে মাথায় বাড়ি দিলে সে কিছু আহত হয়। পরে সে কিছুক্ষণ সময় পরীক্ষা দিয়ে প্রধান শিক্ষক মোঃ গোলাম মৌলার হাতে খাতা জমা দিয়ে বাড়ি চলে যায় বলে প্রধান শিক্ষক জানান।
তিনি আরো জানান ১২ মে রোজ মঙ্গলবার চিকিৎসা করার জন্য মোহনগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে, উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
মুগ্ধ তাং এর মামা মোঃ মারুফ খান বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক কাউসার আহমেদ কে আসামী করে ১২ মে রোজ মঙ্গলবার খালিয়াজুড়ি থানায় শিশু নির্যাতন আইনে অভিযোগ দায়ের করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন অভিযোগের বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

