Nabadhara
ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে পার্টনার প্রকল্পের কংগ্রেস সভা অনুষ্ঠিত

Link Copied!

মো. মিজানুর রহমান, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে পার্টনার প্রকল্পের কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে কালকিনি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ -পার্টনার প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইউনিয়নের কৃষক-কিষাণী, সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীনের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জোবায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রহিমা খাতুন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শাশ্বতী ছন্দা দেবনাথ, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম মাহবুব হোসেন মুন্সীসহ সহকারী ও উপসহকারী কৃষি কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।