Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় ৯শ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেপ্তার ১

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
মে ২১, ২০২৬ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় সরকারি ভিজিএফের চাল অবৈধভাবে মজুত ও কালোবাজারে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ৯০০ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ভ্যানচালককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মৈনম ইউনিয়নে সরকারি ভিজিএফের চাল পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় মান্দা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে মৈনম বাজার এলাকার বাসিন্দা বাবু মণ্ডলের (৫৬) বাড়ির পাশের একটি টিনশেড রান্নাঘর থেকে ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভ্যানচালক উজ্জ্বল সাকিদারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় পাচারচক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত বাবু মণ্ডল পালিয়ে যান।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার উজ্জ্বল সাকিদার স্বীকার করেছেন, সরকারি চাল সংগ্রহ করে বাবু মণ্ডলের বাড়িতে মজুত করা হতো এবং পরে তা অধিক দামে বিক্রি করা হতো।

এ ঘটনায় উজ্জ্বল সাকিদার, পলাতক বাবু মণ্ডলসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বুধবার রাতে মান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অভিযান চালিয়ে ৯০০ কেজি ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গ্রেপ্তার উজ্জ্বল সাকিদারকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।