Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মে ২১, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় পৃথক ঘটনায় তাপস মন্ডল (৫০) ও পিকুল সমাদ্দার (৬৫) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পৃথক দুটি স্থানে এসব ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার চরকুলিয়া গ্রামের বাসিন্দা ও সতীশ মন্ডলের ছেলে তাপস মন্ডল ওরফে সোনা বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জয়ডিহি মাছের আড়তের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। স্থানীয় সূত্রে জানা গেছে, এ সময় রাজিব পরিবহনের একটি বাস ও একটি ভ্যানের সংঘর্ষের মধ্যে পড়ে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

অন্যদিকে, একই দিন ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দেড় বোয়ালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে পিকুল সমাদ্দার (৬৫) নামে আরেক ব্যক্তির মৃত্যু হয়। তিনি সীতানাথ সমাদ্দারের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, পিকুল সমাদ্দার পূর্বে দুইবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। সকালে বাড়ির পাশের মহাসড়কে উঠলে তিনি অসুস্থ হয়ে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পৃথক এ দুই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।