Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
মে ২১, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা (ফার্স্ট এইড) বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) আশাশুনি উপজেলা মডেল মসজিদ প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ডের সহায়তায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত “ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটি (আইসিআরডিসিভি-৩)” প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি এবং কমিউনিটি পর্যায়ে প্রাথমিক চিকিৎসা বিষয়ে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রকল্পের কর্মী ও স্বেচ্ছাসেবকদের নিয়ে এ আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জরুরি পরিস্থিতি ও দুর্যোগকালে জীবন রক্ষায় প্রাথমিক চিকিৎসা জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধিতে ইএসডিও ও মুসলিম এইডের এ উদ্যোগ প্রশংসনীয়।

প্রশিক্ষণে রক্তপাত ও ক্ষত ব্যবস্থাপনা, হাড় ভাঙা ও দগ্ধ হওয়া, সিপিআর (CPR), রিকভারি পজিশন, পানিতে ডুবে যাওয়া ব্যক্তির প্রাথমিক সেবা, সাইকোলজিক্যাল ফার্স্ট এইড এবং জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকদের ভূমিকা ও দায়িত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতীশ চন্দ্র গোলদার এবং মেডিকেল অফিসার ডা. এস এম নাঈম হোসাইন। এছাড়া সিপিপির সহকারী পরিচালক মুন্সি নুর মোহাম্মদ, মুসলিম এইড কর্মকর্তা এস এম মনোয়ার হোসেন এবং প্রকল্প কর্মকর্তারা বিভিন্ন কারিগরি সেশন ও ব্যবহারিক প্রদর্শনী পরিচালনা করেন।

দিনব্যাপী প্রশিক্ষণে আলোচনা, ব্যবহারিক অনুশীলন, প্রশ্নোত্তর, প্রাক ও পর মূল্যায়ন এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণের ব্যবস্থা ছিল। উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক মো. শামসুল হক মৃধা।

ইএসডিও ও মুসলিম এইড কর্তৃপক্ষ ভবিষ্যতেও দুর্যোগপ্রবণ এলাকায় কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি ও জরুরি প্রস্তুতি জোরদারে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।