Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

মাদারগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
মে ২১, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

মাদারগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার বালিজুড়ী খাদ্য গুদাম চত্বরে ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।

উপজেলা খাদ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বোরো মৌসুমে উপজেলায় কৃষকদের কাছ থেকে সরাসরি প্রতি কেজি ৩৬ টাকা দরে মোট ১ হাজার ৬২৫ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে প্রতি কেজি ৪৯ টাকা দরে ১ হাজার ৩০ টন চাল ক্রয় করা হবে। এ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শহিদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান বিকম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে যুব বিষয়ক সম্পাদক জুয়েল রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।