Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ আটক ২

মফিজুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি
মে ২২, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

মফিজুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নেশা জাতীয় দ্রব্য অবৈধ ফেনসিডিল ও স্কাপ আটক করেছে RAB-৬। এ সময় দুজন মাদক বিক্রেতাকে আটক করা হয়! শুক্রবার ভোরে ঝিনাইদহের মহেশপুর এলাকা থেকে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য ও মাদক বিক্রেতাদের আটক করে র্যাব!

ঝিনাইদহ র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইমামীম মুবীন সরকার সুমন জানান, র্যাবের চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে মহেশপুরের মোমিনতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান কালে তথ্যের উপর ভিত্তি করে একটি মটরসাইকেলের গতিরোধ করলে মটরসাইকেলের চালক ও অপর আরোহীর বহন করা বস্তার তল্লাশীর সময় বস্তার মধ্যে ৫৯৬ বোতল স্কাপ ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য প্রায় ১৮ লাখ টাকা। সেসময় মটর সাইকেল চালক,মহেশপুরের যাদপপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে সবুজ হোসেন ও মহসীন নামে দুজনকে আটক করা হয়।

আটককৃতদের উভয়ের বাড়ি ঝিনাইদের মহেশপুর উপজেলায়। আটক কৃত ব্যক্তিদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের নিয়মিত মাদকদ্রব্যের মামলা দিয়ে কোটে সোপর্দ করার প্রক্রিয়া চলছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।