Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় তাঁতীদল নেতা নিহত, আহত ১ চালক

কুলিয়ারচর(কিশোরগঞ্জ) প্রতিনিধি
মে ২২, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

কুলিয়ারচর(কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা মহানগর উত্তর তাঁতীদলের বনানী থানার আহ্বায়ক ও ব্যবসায়ী আব্দুল কাদির বাবুল (৫০)। একই ঘটনায় পিকআপচালক সুমন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার বাজরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল কাদির বাবুল ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরুল ইউনিয়নের পূর্ব নদীর পাড় গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি ঢাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছিলেন এবং বনানী এলাকায় তেলের মিল ও মুদি দোকানসহ একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী তাঁতীদলের বনানী থানার আহ্বায়ক হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন।

ঘটনার দিন সকালে নিজের ব্যবসার প্রয়োজনে সরিষা কেনার জন্য গাজীপুরের মাওনা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে পিকআপ ভ্যানে রওনা দেন তিনি। পথিমধ্যে কুলিয়ারচরের বাজরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে দুটি যানবাহনই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় আব্দুল কাদির বাবুল ও চালক সুমন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আব্দুল কাদির বাবুল মারা যান।

এ ঘটনায় আহত চালক সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানা-এর অফিসার ইনচার্জ জানান, দুর্ঘটনায় কবলিত বাস ও পিকআপ ভ্যান হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নান্দাইলের নিজ গ্রাম ও ঢাকার বনানী এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় একজন ব্যক্তি ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।