Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে যাত্রা শুরু করল দেশ সেরা ফ্যাশন ব্র্যান্ড সেইলর

ফরিদপুর প্রতিনিধি 
মে ২২, ২০২৬ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি 

ইপিলিয়ন গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর ফরিদপুরে তাদের অত্যাধুনিক ফ্ল্যাগশিপ আউটলেটের জমকালো উদ্বোধন করেছে। গত ১৯ মে সফল সফট ওপেনিং পর আজ ২২ মে মহাকালী মোড়, থানা রোডে অবস্থিত বিসমিল্লাহ টাওয়ারে আয়োজিত হয় গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ইপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আল মামুন, পরিচালক কিশোয়ার জাহান, মোহাম্মদ জুনায়েদ আবু সালেহ মুসা ও নুর উদ্দিন আল রিয়াজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেইলর এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সেইলর এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও সুপারস্টার সিয়াম আহমেদ।

ঐতিহ্যের প্রতি সম্মান

ফরিদপুরের সংস্কৃতি, ইতিহাস ও গৌরবকে সম্মান জানিয়ে সেইলর তাদের আউটলেটে ২টি বিশেষ সাংস্কৃতিক গ্যালারি রূপ দিয়েছে। এক পাশে স্থান পেয়েছে বাংলাদেশের প্রখ্যাত পল্লীকবি জসীমউদ্‌দীন–এর সাহিত্যকর্ম, বই ও পাণ্ডুলিপির অংশবিশেষ, যা বাংলার গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরে।

অন্য পাশে শ্রদ্ধার সঙ্গে উপস্থাপন করা হয়েছে মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ–এর জীবন ও বীরত্বগাথা। তাঁর স্মৃতিবিজড়িত উপস্থাপনাগুলো নতুন প্রজন্মকে দেশপ্রেম ও আত্মত্যাগের অনুপ্রেরণা জোগাবে।

প্রিমিয়াম শপিং অভিজ্ঞতা ও উদ্বোধনী অফার

সেইলর এর এই আউটলেটে মেন্স, ওমেন্স, কিডস, ফুটওয়্যার ও এক্সেসরিজসহ থাকছে ফ্যাশন ও লাইফস্টাইল পণ্যের বিশাল সমাহার। উদ্বোধনী আয়োজন উপলক্ষে গ্রাহকদের জন্য ঘোষণা করা হয়েছে আকর্ষণীয় অফার:

১। নতুন সংগ্রহ (New Arrival) ব্যতীত সব পণ্যে ফ্ল্যাট ৪০% ডিসকাউন্ট।

২। ৩,০০০ টাকার বেশি কেনাকাটায় ‘সেইলর ক্লাব কার্ড’, যার মাধ্যমে দেশের যেকোনো সেইলর আউটলেটে আজীবন ১০% ডিসকাউন্ট সুবিধা।

সেইলর-এর চিফ এক্সিকিউটিভ অফিসার মো: রেজাউল কবির বলেন,“আমরা চেয়েছি এই আউটলেটটি যেন ফরিদপুরের মানুষের নিজস্ব অনুভূতির অংশ হয়ে ওঠে। পল্লীকবি জসীমউদ্‌দীন ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের গৌরবময় ইতিহাস তুলে ধরার মাধ্যমে আমরা ফরিদপুরের আত্মপরিচয়, সংস্কৃতি ও গর্বকে উদযাপন করেছি। সেইলর ফরিদপুরে আসতে পেরে গর্বিত। আমরা চাই নতুনত্বপূর্ণ কালেকশন, উন্নত ফ্যাব্রিকেশন, সেবা ও প্রিমিয়াম শপিং এক্সপেরিয়েন্সের মাধ্যমে ফরিদপুরের মানুষের ভালোবাসার ব্র্যান্ড হয়ে উঠতে। sailor is proud to be in Faridpur.

সেইলর-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও সুপারস্টার সিয়াম আহমেদ বলেন,“সেইলর আজ বাংলাদেশের লক্ষ কোটি মানুষের ভালোবাসার ব্র্যান্ড। সেইলরের সঙ্গে ফরিদপুরে আসতে পেরে আমিও গর্বিত। আমি বিশ্বাস করি, ফ্যাশনে নতুনত্ব, উন্নত মান এবং প্রিমিয়াম অভিজ্ঞতার মাধ্যমে সেইলর খুব দ্রুতই ফরিদপুরের মানুষের হৃদয়ে জায়গা করে নেবে এবং ভালোবাসার একটি ব্র্যান্ড হিসেবে স্থান করে নিবে।”

সেইলর আউটলেটের

স্থান: বিসমিল্লাহ টাওয়ার, মহাকালী মোড়, থানা রোড, ফরিদপুর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।