Nabadhara
ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
মে ২৩, ২০২৬ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

শনিবার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলার সিকির বাজার খালসহ বিভিন্ন বিল ও জলাশয়ে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, কোটালীপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাজাহান সিরাজ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান মিয়া, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, বিএনপি নেতা কাজী অমিত মাহমুদসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ।

পোনা অবমুক্ত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংসদ সদস্য এস এম জিলানী বলেন, “খুব শিগগিরই কোটালীপাড়ার দখলকৃত খালগুলো উদ্ধার করা হবে।”

এর আগে তিনি কোটালীপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্তসহ রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।